• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:২৪:৫১ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

২৫ অক্টোবর ২০২৩ দুপুর ১২:১৮:৫২

বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

বরিশাল ব্যুরো: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

২৫ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুণের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪