• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৮:২৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনা বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত

২১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:০৫

খুলনা বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত

খুলনা ব্যুরো: বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালি, সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর  শনিবার সকাল ৯ টায় খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সার্বিক তত্ত্বাবধায়নে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘মজবুত হাড়ের প্রতিশ্রুতি’। হাড়ের জন্য উপযোগী ব্যায়াম এবং খাবারের মধ্যে নিহিত আছে অস্টিওপোরোসিস প্রতিরোধের উপায়।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দীন-উল-ইসলাম। এসময় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, অধ্যাপক ডা. এবিএম সাইফুল আলম, অধ্যাপক ডা. মো. খসরুল আলম মালি­ক, অধ্যাপক ডা. গোলাম মাসুদ, অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মালি­ক, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ কুমার ঘোষ, ডা. প্রীতিশ তরফদার, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা রুখশানা পারভীন, বেক্সিমকো ফার্মাসিকিউটিক্যালসের এএসএম মো. নাসির উদ্দিন, সিনিয়র আরএসই মো. আজিজুল হক, সিনিয়র এরিয়া ম্যানেজার খান মশিউর রহমান, মো. আনিচ খন্দকার, মো. ইমন ফকির প্রমুখ।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলো বেক্সিমকো ফার্মা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭

পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
পূজোর ছুটিতে ফাঁকা রাজধানী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:২৮



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১