• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:১৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মহেশখালীতে সমাবেশ

২১ অক্টোবর ২০২৩ দুপুর ১২:০৪:২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মহেশখালীতে সমাবেশ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি একটি বেসামারিক হাসপাতালে বিমান হামলায় প্রাণ গেছে প্রায় ৫০০ শত ফিলিস্তিনির।

ইসরাইলিদের এ বর্বোরিচত হামলার প্রতিবাদে ২০ অক্টোবর শুক্রবার মহেশখালীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার হোয়ানক অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ সংস্থার আহ্বানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহেশখালী হোয়ানক নূরীয়া মুজাহেরুল উলুম মাদ্রাসা গেইট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

হোয়ানক অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ সংস্থার সভাপতি মাওলানা সালামত উল্লাহর সভাপতিত্বে মিছিলটি বের হয়। বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন, অনৈসলামিক কর্যকলাপ প্রতিরোধ সংস্থার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোনাইম, উপদেষ্টা ফয়জুল্লাহ, মাওলানা হাফেজ শহিদুল্লাহ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরিফ।

এসময় বক্তারা সন্ত্রসী ইহুদিবাদীদের প্রতিরোধে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ এক হওয়ার আহ্বান ও ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেন বক্তারা।

এছাড়াও শুক্রবার জুমার নামাজের পরে মহেশখালীর আরও বেশকিছু সংগঠন স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯