• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:০৯

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: আমন মৌসুমে খুলনা জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় খাদ্য বিভাগ এ তথ্য উপস্থাপন করেছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপত্বিত করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।  

সভায় জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস সভায় জানান, জেলায় ধান-চালের মজুদ সন্তোষজনক। আমন মৌসুমে জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান জানান, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গু টেস্টের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বর্ষাকালে সাপে কামড়ানোর প্রকোপ বৃদ্ধি পায়। সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে খুলনা জেলার উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিমাণ এন্টিভেনম মজুদ আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, সেপ্টেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ১৭৩টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশ ৩৭৮টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসন্ন দুর্গাপূজার সময় জেলার পূজামণ্ডপসমূহের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার তিনশত সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় রোপা আমনের ফসল কাটা শুরু হয়েছে। আমন ফসল ওঠার পরে এসব জমিতে সরিষা আবাদের জন্য জেলার ১৩ হাজার ৬০০ জন কৃষকের প্রতিজনকে কৃষি প্রণোদনার অংশ হিসেবে একবিঘা জমিতে সরিষা আবাদে প্রয়োজনীয় বীজ-সার বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া গম, ভূট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৩১ হাজার ২০ জন কৃষককে মোট চার কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৪০০ টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০