• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বালিয়াকান্দিতে শ্রমিক লীগের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

১৬ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩৬:৫৭

বালিয়াকান্দিতে শ্রমিক লীগের সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ইউনিয়ন শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১৫ অক্টোবর রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনা গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের নাম মো. মুন্না আজিজ মহাজন। সে নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি।

নিহতের পরিবার জানায়, রোববার সন্ধ্যা ৭ টায় বাড়ি ফেরার পথে মণ্ডল মোড়ে এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত্বরা সড়কে বাঁশ দিয়ে তার গতিরোধ করে। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত্বরা।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুন্নাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রহমান মহাজন বালিয়াকান্দি থানায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন করেছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান জমিজমা নিয়ে ২ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে কয়েকটি মামলা চলমান রয়েছে। ঐ মামলার সুত্র ধরেই  রোববার রাতে প্রতিপক্ষ রেজাউল মহাজনের নির্দেশে ৬/৭জন দুর্বৃত্ত্ব মুন্না আজিজকে কুপিয়ে জখম করে, পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০