• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:২৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগর আওয়ামী লীগের শোক সভা

১৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫:২৫

মধ্যনগর আওয়ামী লীগের শোক সভা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয়রা এ শোকসভার আয়োজন করেন।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মহিবুল কিবরিয়া তালুকদার অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, মধ্যনগরন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান আলী তালুকদার, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোবারক হোসেন তালুকদার, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুম আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুজ্জামান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য,গত ৪ অক্টোবর অসুস্থ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুর রাজ্জাক ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০