• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪১:৫৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে অবৈধ সেগুন কাঠ জব্দ

১১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪:২৩

লংগদুতে অবৈধ সেগুন কাঠ জব্দ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে আনুমানিক ১৯৫ ঘনফুট সেগুন গোলকাঠ কাঠ জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর সোমবার উপজেলার চাইল্যাতলী বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ২ কি. মি. পূর্ব দিকে রাঙ্গাপানিছড়া নামক স্থান থেকে কাঠগুলো জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।

জানা যায়, সোমবার উপজেলা চাইল্যাতলী বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ২ কি. মি. পূর্ব দিকে রাঙ্গাপানিছড়া নামক স্থানে একদল চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করছে- এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। জব্দ করা কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রাজনগর জোন কমান্ডার।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি বলেন, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে আমাদের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০