• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৫:২২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

৭ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৫১:৩৩

বীরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলায় অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

৬ অক্টোবর শুক্রবার বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়ায়েম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা রাণী রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩