• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৫:৩৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা

৩ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০২:৪৬

সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা হয়েছে। 

২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা  মেয়রের বাসার আসবাবপত্র ভাংচুর করে।

এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় বেশ কয়েকজন মিছিল সহকারে বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তবে পৃথক দু’টি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪