• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৭:২৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:২৫:৪৭

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে। স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি রোববার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, পাপুয়ার ক্যান্ড্রিয়ান অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে কোন হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮.২ কিলোমিটার গভীরে।

এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯