• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ৫২ কৃষি প্রযুক্তি নিয়ে এগ্রো-টেকনোলজি পার্ক উদ্বোধন

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১৩:০৬

ফকিরহাটে ৫২ কৃষি প্রযুক্তি নিয়ে এগ্রো-টেকনোলজি পার্ক উদ্বোধন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় মহান ভাষা আন্দোলনের স্মরণে ৫২ ধরনের জৈব কৃষি প্রযুক্তি নিয়ে ‘কৃষি প্রযুক্তি পার্ক’ উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টায় কৃষি প্রযুক্তি পার্কের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্মার্ট ফকিরহাট বিনির্মাণে উপজেলার ২২ হাজার ৩০০ কৃষককে স্মার্ট কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি, ফসল উৎপাদন আধুনিকায়ন করে স্মার্ট কৃষক হিসেবে গড়ে তুলতে এ পার্ক বিশেষ সহায়তা করবে। প্রযুক্তিগুলো দেখে কৃষকরা হাতে কলমে স্মার্ট কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখওয়াত হোসেন বলেন, কৃষি প্রযুক্তি পার্ক গতানুগতিক চাষাবাদ পদ্ধতির বদলে লাগসই ও আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে অধিক ফলন ফলানোর প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহৃত হবে।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এ পার্কের মাধ্যমে স্মার্ট ফকিরহাটে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা উচ্চমূল্যের বিভিন্ন ফসল ও সবজি উৎপাদন করে লাভবান হবেন। এ পার্কে ইতোমধ্যে স্কোয়াস, কাসাবা, জাপানি আখ, কালো ফিলিপাইন আখ, ক্যারোটিনা, ক্যাপসিক্যাম, রঙিন ফুলকপি, রঙিন মিষ্টি আলু, রকমেলন, জি-১৯ কলাসহ ৫২ ধরনের আধুনিক প্রযুক্তিতে চাষকৃত ফসল রয়েছে। কৃষক ও দর্শনার্থীরা ফসলের সাথে থাকা ট্যাগ পড়ে এগুলোর পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, কৃষকগণ ও বিপুল সংখ্যক দর্শনার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০