• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩২:৪৯ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে রোপা ব্রি ধান ৮৭ চাষ করে লাভবান কৃষক

৪ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪৬:৩৩

কালকিনিতে রোপা ব্রি ধান ৮৭ চাষ করে লাভবান কৃষক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের কৃষক মো. ফয়জুল বেপারী, মো. হাবিবুর রহমান ও মো. কালাম খান এবার তাদের মোট ৯ বিঘা জমিতে ব্রি ধান ৮৭ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।

এর আগে কালকিনি উপজেলার কৃষি অফিসার মিল্টন বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় উপ-কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের পরামর্শে কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক প্রদান করা হয়।

কৃষক মো. ফয়জুল বেপারী বলেন, ব্রি ধান ৮৭ চাষ করে আমার জমিতে এবার অধিক ফলন পেয়েছি। আশা করছি, প্রতি বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মণ ধান পাবো।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

কৃষক মো. হাবিবুর রহমান সরদার বলেন, কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আমাদের বীজ, সার ও কীটনাশক দিয়েছেন। আমরা যেন এ সার ও কীটনাশক সঠিকভাবে ব্যবহার করি সেই পরামর্শও সব সময় দিয়েছেন।

কালাম খান বলেন, কৃষি অফিসার মিল্টন বিশ্বাসের পরামর্শে ব্রি ধান ৮৭ চাষ করে আমি ভালো লাভবান হয়েছি।

কালকিনি কৃষি অফিসার মিল্টন বিশ্বাস বলেন, খাদ্যের চাহিদা পূরণ করা যায় সেই লক্ষ্যে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা খাদ্যের চাহিদা পূরণ করার লক্ষ্যে ব্রি ধান ৮৭ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪