• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সংঘাতের আশঙ্কায় নাইজার থেকে দূতাবাস কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৩ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩২:৫৯

সংঘাতের আশঙ্কায় নাইজার থেকে দূতাবাস কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারে ক্ষমতা ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। পূর্ব আফ্রিকার দেশটির অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল আব্দুর রহমান চিয়ানি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে না।

তার এ ঘোষণার পর সংঘাতের আশঙ্কায় নাইজারে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে এক সপ্তাহের মধ্যে ক্ষমতা ফিরিয়ে দিতে হুমকি দিয়েছিল আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। ২৬ জুলাই অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর ৩০ জুলাই এ হুমকি দেওয়া হয়। তবে প্রধান অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল আব্দুর রহমান চিয়ানি এ হুমকি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে জেনারেল চিয়ানি বলেছেন, ‘সেনাবাহিনী এসব নিষেধাজ্ঞা এবং হুমকি-ধামকিকে প্রত্যাখ্যান করে, যেখান থেকেই এসব হুমকি আসুক। নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ আমরা প্রত্যাখ্যান করি।’

নাইজারের জান্তা ক্ষমতা না ছাড়ার ঘোষণায় দেশটিতে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াসের সম্মিলিত সামরিক হামলার ঝুঁকি আরও বেড়েছে। সংস্থাটি ঘোষণা দিয়েছে, আফ্রিকায় আর কোনো অভ্যুত্থান মেনে নেওয়া হবে না। ফলে নির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে তারা সামকির পদক্ষেপসহ সবকিছু করবে।

যদিও ইকোয়াস জানিয়েছে সামরিক হামলা তাদের সর্বশেষ পদক্ষেপ। ইকোয়াসের রাজনৈতিক বিষয়ক কমিশনার আব্দেল-ফাতাউ মুসাহ বলেছেন, ‘সামরিক পদক্ষেপ টেবিলের সর্বশেষ পদক্ষেপ, কিন্তু আমাদের এ নিয়ে প্রস্তুতি নিতে হবে। আমাদের দেখাতে হবে আমরা শুধু উচ্চবাচ্য নয়, বাস্তবেও সবকিছু করতে পারি।’

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

এদিকে নাইজারে ফ্রান্সসহ পশ্চিমা কয়েকটি দেশের সেনাবাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। বিশেষ করে ফ্রান্সের বিশাল ঘাঁটি রয়েছে দেশটিতে। নিজেদের আধিপত্য ধরে রাখতে আফ্রিকার বিভিন্ন দেশে সেনা মোতায়েন করে রেখেছিল ফ্রান্স। তবে গত বছর মালিতে অভ্যুত্থানের পর ফরাসি সেনাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর সেসব সেনা যায় নাইজারে।

এখন নাইজারেও সামরিক অভ্যুত্থান হওয়ায় আফ্রিকায় তাদের সেনাদের অবস্থান হুমকির মুখে পড়ে গেছে। আর তাই এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোকে নিয়ে এ অভ্যুত্থান ব্যর্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছে ফ্রান্স। আর পশ্চিমাদের ইঙ্গিতেই ইকোয়াস নাইজারে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬