• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪০:০৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

২৭ মার্চ ২০২৫ রাত ০৮:২৭:১৯

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, কাজ করার জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে কমিশনগুলো। 

Ad

২৭ মার্চ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Ad
Ad

কমিশনগুলো হলো স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। 

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর আগে, গত মাসের ১৮ ফেব্রুয়ারি এই ৫ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।

প্রসঙ্গত, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গত বছরের নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫

জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:৪৩


ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬


Follow Us