• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৬:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হতে হবে এবং সেটা দ্রুতই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:৩৮

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হতে হবে এবং সেটা দ্রুতই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অবশ্যই পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

৪ নভেম্বর সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে, অবশ্যই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে।

অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় নয় জানিয়ে তিনি বলেন, আগে অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। সেটা আর হতে দেওয়া যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি হওয়া দরকার। সেজন্য একটু সময় লাগবে। কারণ, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের কিন্তু অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতে সময় লাগবে।

এ সময় সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে কড়া নজর রাখতে নির্দেশ দেন তিনি।

এর আগে, ৩ নভেম্বর রোববার পিলখানা হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯