• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:৩২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি

৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০৪:৪৬

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি

নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

৮ সেপ্টেম্বর রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম রব্বানীকে আইন ‍ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নেত্রকোণার আলোচিত সেই মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

এদিকে, কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪৮ জন (২ জন প্রেষণে), যুগ্ম-জেলা জজ পদমর্যাদার ৭ জন, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

বদলি ও পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় ও পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত জেলা ও দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দফতরপ্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সেইসঙ্গে, প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬