• ঢাকা
  • |
  • রবিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:০৪:১৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে ট্রেন দুর্ঘটনার তথ্য পেতে হটলাইন নম্বর

৩ জুন ২০২৩ সকাল ১১:৩১:৩৭

ভারতে ট্রেন দুর্ঘটনার তথ্য পেতে হটলাইন নম্বর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওডিশায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।

২জুন শুক্রবার মধ্য রাতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।

কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও ওডিশা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

২ মে শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওডিশায় ভয়াবহ ওই রেল দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালেশ্বর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় করমন্ডলের ৩০টি বগি আর অপর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন

স্বয়ংক্রিয় প্রাণঘাতী রোবটের নিয়ন্ত্রণ চায় ১২৮ দেশ

দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫