• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:১৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্যাংক থেকে নেওয়া ৪৫ হাজার ৮৫৫ কোটি টাকার ঋণ মওকুফ

৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:২৬:৩২

ব্যাংক থেকে নেওয়া ৪৫ হাজার ৮৫৫ কোটি টাকার ঋণ মওকুফ
“গৌতম আদানি”

আন্তর্জাতিক ডেস্ক: টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১ হাজার ৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫ হাজার ৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। অর্থাৎ মওকুফ করেছে বেশির ভাগ বকেয়া। আর ওই ১০টি সংস্থাকেই কিনেছিলেন গৌতম আদানি। এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি। বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করছে বিরোধী শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাংকগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।

Ad

অন্য দিকে, ধারাভি পুনর্গঠন প্রকল্পের নামে বৃহন্মুম্বইয়ের ১৫০০ একর লবণাক্ত জমি মহারাষ্ট্র সরকার আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ বর্ষা গায়েকওয়াড়। তাঁর দাবি, মুম্বইয়ের সাধারণ মানুষের ওই জমি পরিবেশের স্বার্থে গুরুত্বপূর্ণ। সেই জমিই দখল করতে চাইছে আদানিরা। এনডিএ পরিচালিত রাজ্য সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ তকমা দিয়ে তাঁর দাবি, এরা আদানিদের সুবিধা পাইয়ে দিতে সব কিছু করতে পারে।

Ad
Ad

নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। তাদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাংকগুলি। এতে ক্ষতি হয়েছে সাধারণ আমানতকারীদের, লাভ গুনেছেন শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি।

এআইবিইএ’র সভাপতি রাজেন নাগর বলেন, “মোদি সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তা স্পষ্ট। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি। অত কম টাকায় বকেয়া ঋণের রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে। লোকসান গুনতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে।’

তাঁদের অভিযোগ, আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার ৭৪% টাকা ছাড়লেও ব্যাংকগুলি সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নয়। তিনি জানান, “অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে মানুষকে জরিমানা করতে ছাড়ে না ব্যাংকগুলি। এ ভাবে পাঁচ বছরে ৮৫০০ কোটি টাকা জরিমানা আদায় করেছে। দেখে মনে হচ্ছে, গরিবদের লুট করে ধনীদের বিলিয়ে দেওয়ার নীতিই অবলম্বন করেছে মোদি সরকার।’

সূত্র: আনন্দবাজার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৫১


হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২


Follow Us