• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৮:৫১ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না মিলা

২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৩৩

বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না মিলা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ‘বাবুরাম সাপুড়ে’ দিয়ে দর্শক ও মঞ্চ মাতিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন। যেখানে উঠে এসেছে তিনি কেমন জীবনসঙ্গী চান।

সাক্ষাৎকারে মিলা ইসলাম বলেন, ‘আমি অনেকদিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কী প্রেম হয়েছে কখন বিয়ে করছেন। আপনি এখন কী করছেন, আপনার বিয়ে কখন হবে।’

বিয়ে প্রসঙ্গে সংগীতশিল্পীর ভাষ্য, ‘সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান।’

আরও পড়ুন

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেম, যা বললেন দিঘী

‘আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক শেষে বলবো পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।’

তার কথায়, ‘আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে, আমাদের বাবা-মায়ের সময় তারা এক রকমের সংসার করেছে। এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে।’ এরপর বলেন, ‘যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭






আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:২৩