• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:২৩:৫৯ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’র অতিথি লুইপা-বাপ্পী

২৬ মে ২০২৪ বিকাল ০৩:৫৫:৩৪

ইকবাল খন্দকারের ‘গান আলাপন’র অতিথি  লুইপা-বাপ্পী

বিনোদন ডেস্ক: বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে আজ রোববার অতিথি হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা ও মেজবা বাপ্পী। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে।

বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।

সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায়  ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আজ বিকেল ৪টায়।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।

প্রযোজক সৈয়দা ফারহানা হাসান বলেন, বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:৫০

ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:৪৯



আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১২