• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৮:১৭ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় চারটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

২৪ মে ২০২৪ সকাল ০৮:০৫:১১

সাঘাটায় চারটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি

সাঘাটা (গাইবান্ধা)  প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও ভরতখালী ইউনিয়নে চারটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

২৩ মে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৭শ’ ৩৮ মিটার, ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি।

Ad
Ad

এ সময় গাইবান্ধা জেলা এলজিইডির প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, ঠিকাদার ইকবাল হোসেন, রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad

চর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৪ হাজার ৪শ’ ৯৬ মিটার, উল্ল্যা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ৫শ’ ৩০ মিটার, চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ির সড়ক ৭শ’ ৭২ মিটার, সাঁকোয়া পাকা সড়ক ৯শ’ ৪০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us