• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৯:৪২ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে তিন ভাইকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

২০ মে ২০২৫ সকাল ১০:৪৫:২৮

কালিয়াকৈরে তিন ভাইকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

Ad

১৯ মে সোমবার দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত নামাশুলাই এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলম এদের বাড়িতে একে একে হানা দেয় মুখোশধারী ডাকাতদল। প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে ঘরের সবকিছু লুটে নেয়। এরপর তাকে দিয়ে নিচতলায় অবস্থানরত আরেক ভাইয়ের দরজায় ডাক দিয়ে দরজা খোলায়। সেখানেও একই কৌশলে হাত-পা বেঁধে লুটপাট চালানো হয়।

সবশেষে আরেক ভাইয়ের রুমের দরজার লক ভেঙে তারা সবাইকে একইভাবে আটকে রেখে সম্পূর্ণ বাড়িতে তাণ্ডব চালায়। ডাকাতদের কারও মুখ দেখা যায়নি। তারা মুখোশ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে রেখেছিল। তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তবে দেশীয় অস্ত্র দিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালায়।

ঘটনার সময় পরিবারটি চরম আতঙ্কে ছিল। প্রায় আধাঘণ্টার মতো তাণ্ডব চালানোর পর ডাকাতদল রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিক হিসাবে লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১৭ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ১,৫০,০০০ টাকার বেশি নগদ অর্থ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫



Follow Us