• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০০:৫১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

১৯ মে ২০২৫ সকাল ০৯:১১:১১

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ মে রোববার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তামিম একই গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র।

Ad
Ad

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি বড় ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন ডোবায় তল্লাশি চালায়। একপর্যায়ে সেখান থেকে তামিমকে উদ্ধার করা হয়।

Ad

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।

সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সচেতন মহল এলাকার খোলা জলাশয় ও ডোবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯




সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৩





Follow Us