• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩০:৩২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫৬:৩১

কুমারখালীতে নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আইনি কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে তাদের আতালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মো. সাইদুল ওরফে শহিদ (৫২)। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের নাম মো. তোফাজ্জেল শেখ (৩৮)। তিনি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১



আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:১৩



নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০১