• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪০:০০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

১২ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০১:৪৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ  আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

Ad

১১ জানুয়ারি শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজ (২৫) নামের এক যুবককে আটক করে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Ad
Ad

আটক যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক যুবক দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫






Follow Us