• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৭:৪৪ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

নকলায় বালিচাপায় কৃষকের মৃত্যু

১৯ জুন ২০২৪ রাত ০৮:৫৭:০০

নকলায় বালিচাপায় কৃষকের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বাছুর আলগার দড়িপাড়া গ্রামের চান মিয়ার পুত্র।

Ad
Ad

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারিনি। সারারাত আর বাড়ি ফিরেনি হালিম। পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোঁজাখুজি করে।

Ad

বুধবার সকালে মৃগী নদীর পাড়ে গিয়ে বালির নিচে কে জানি পড়ে আছে দেখে স্থানীয়রা বালি সরায়। পরে সেখানে আব্দুল হালিমের মরদেহ দেখতে পায়।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, নকলার চন্দ্রকোনার মৃগী নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:১০




২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৮:৪০

আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩২:৩২



Follow Us