• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩০:৩৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে সাজেকের রিসোর্ট সংলগ্ন এলাকায় রহস্যজনক আগুন!

১১ মার্চ ২০২৩ দুপুর ০২:০৭:২৩

মধ্যরাতে সাজেকের রিসোর্ট সংলগ্ন এলাকায় রহস্যজনক আগুন!

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির সাজেকে মধ্যরাতে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। ১০ মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার সময় সাজেক পর্যটন কেন্দ্রের পাশেই এই আগুনের সূত্রপাত ঘটে।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সস্ত্রীক সাজেকে অবস্থানকালীন সময়ে মধ্যরাতে এই রহস্যজনক আগুনের ঘটনাটি ঘটলো।

আরও পড়ুন

গাজীপুরে তিন মামলায় ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০

এনিয়ে গত ১৫ দিনে ৩ বার সাজেকে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয় সস্ত্রীক সাজেকে অবকাশযাপনে এসেছেন। এটা জানতে পেরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে আমরা সংবাদকর্মীরাও সাজেকে অবস্থান করছি। রাত সাড়ে বারোটার সময় আকস্মিক সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজের নীচে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কটেজের নিকটে চলে আসতে থাকে। একে তো পানির স্বল্পতা সাথে বাতাসের তীব্রতা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলের অদূরে স্বশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও।

আরও পড়ুন

যশোরে বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, কারাগারে ছেলের মৃত্যু

এদিকে, বিগত বছর থেকে শুরু করে সর্বশেষ গত ১৫দিনে অন্তত ৩ বার সাজেকে আগুনের সূত্রপাত ঘটানো হয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অন্যতম সাজেকের পর্যটন ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে এই ধরনের রহস্যজনক আগুন লাগানো হচ্ছে কিনা সেতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়িগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪