• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৭:২৪ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ওজু করার সময় লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

১১ মার্চ ২০২৩ দুপুর ০২:০৬:০৪

ওজু করার সময় লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

আইয়ুব খান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ থেকে নদীতে পড়ে গিয়ে সাইফুল বিশ্বাস (২৬) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

১০ মার্চ শুক্রবার ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বীজভাণ্ডারসংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাইফুল রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

জানা যায়, ঢাকায় তরমুজ বিক্রি করে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে লঞ্চযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বীজভাণ্ডারসংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যান সাইফুল। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।  

নিখোঁজ সাইফুলকে উদ্ধারে ওই নদীতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ট্রলার নিয়ে নিখোঁজের পরিবারের লোকজনও খোঁজাখুঁজি করছেন। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এ বিষয়ে দশমিনা থানা পুলিশের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি।    

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯