• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪৪:৫৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির মরদেহ উদ্ধার

২৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:২৮

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির মরদেহ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও বনে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ ও এলাকাবাসী জানান, সকাল ৭টার দিকে স্থানীয় এক কাঠুরিয়া বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতিটির মরদেহ দেখতে পান।

পরে স্থানীয় লোকজন বন বিভাগকে বিষয়টি জানালে দুপুর ১২টার দিকে বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া রেঞ্জের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শণ করেন। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা এসে হাতিটির ময়নাতদন্ত করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা যায়, হাতিটির গায়ে ক্ষতচিহ্ন রয়েছে। মৃত হাতিটি পুরুষ এবং হাতিটির শুঁড় ও লেজসহ দৈর্ঘ্য ৮.৫ ফুট ও উচ্চতা ৫ ফুট এবং হাতিটির আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর। উল্লেখ্য, এ নিয়ে গত ১ বছরে কক্সবাজারের বনে ৯টি বুনোহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকটি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে মারা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২