• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:১১:১০ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পেট্টোল বোমা ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা

২২ নভেম্বর ২০২৩ রাত ০৯:২৪:৪৬

গাজীপুরে পেট্টোল বোমা ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় ককটেল ও পেট্টোল বোমা ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। 

২২ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় ২টি ককটেল ও পেট্টোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। 

এসময় পেট্টোল বোমা বিস্ফোরিত হলেও ককটেল দুটি অবিস্ফোরিত ছিলো। এতে পুরো মাওনা চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর উপর থেকে ২টি ককটেল ও ১টি পেট্টোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় পেট্টোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তদের ছোড়া ২টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের উপর পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষ দ্বিবিদিক ছুটোছুটি শুরু করে। রাস্তার উপর অবিস্ফোরিত অবস্থায় ককটেল ২টি পড়ে থাকায় যান চলাচল বন্ধ থাকে। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল ২টি অপসারণ করলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮


Follow Us