• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩০:৪১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৪

২১ নভেম্বর ২০২৩ রাত ০৮:২৬:৪২

ডেঙ্গু ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৪

হেলথ ডেস্ক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৮৪ জন ভর্তি হয়েছেন।

২১ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৩ জন।

আরও পড়ুন

নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় ১ হাজার ১২৮ জন এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ৪২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। ঢাকায় ১ লাখ ৪ হাজার ৫ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৩ হাজার ৫০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে আধুনিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৬২ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উপবৃত্তি নিয়ে সুখবর
উপবৃত্তি নিয়ে সুখবর
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৪৯




গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩