• ঢাকা
  • |
  • শনিবার ৯ই শ্রাবণ ১৪৩৩ রাত ০১:৩৭:২৮ (25-Jul-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক: ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সমস্যা। তাই এ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, আন্দোলনের সব কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রশংসা করেন।সালমান খান বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয়।তিনি বলেন, এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সংকট। তাই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।