• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৫:১০:৪৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১০ জুলাই ২০২৪ বিকাল ০৩:৫০:৩৫

কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাবিপ্রবি প্রতিনিধি: দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ  শিক্ষার্থীরা।

১০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হোন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সমবেত হওয়ার পর থেকে তারা বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য প্রদানের মাধ্যমে কোটা সংস্কারের দাবি জানান।

এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মিছিল নিয়ে থেকে ১নং ও ২নং ফটক এলাকা দিয়ে প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটতলায় মহাসড়ক আটকে অবস্থান নেন এবং কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য প্রদান করেন। এসময় ১৫-২০ মিনিটের রাস্তা অবরোধের ফলে জানজটের সৃষ্টি হয়। যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে ছিল না কোনো সহিংসতার ঘটনা।

আরও পড়ুন

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সর্বোচ্চ ৫ ভাগ কোটা থাকতে পারে। এই কোটা প্রথা মেধাবীদের সাথে বৈষম্য সৃষ্টি করছে। এই সোনার বাংলাতে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১