• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৭:২০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

গুলিতে নিহত মুগ্ধকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে ফাইভার

১ আগস্ট ২০২৪ দুপুর ১২:০৬:১৫

গুলিতে নিহত মুগ্ধকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে ফাইভার

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চলার সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে অনলাইন ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেস ফাইভার।

৩১ জুলাই বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফাইভারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়।

এতে মুগ্ধকে স্মরণ করে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।’

আরও পড়ুন

নারীদের ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার নতুন কর্মসূচি নিল এসআর ড্রিম আইটি

ফাইভারের পোস্টে আরও লেখা হয়েছে, ‘মীরকে মিস করা হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।’

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে গত মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১