• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৫৭:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বেনাপোল দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:৪০:৫৬

বেনাপোল দিয়ে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও ২৯ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমস হাউজে বাণিজ্য বন্ধ রয়েছে।

Ad

৩০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে এ বন্দরে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Ad
Ad

এদিকে দুইদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের দু’পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পঁচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বিসয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকায় টানা দুইদিন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us