• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:০৪:০৯ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১০:৪৬

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে।

২৩ সেপ্টেম্বর দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us