• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:২৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৬ আগস্ট ২০২৩ দুপুর ০২:৩৮:৪০

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আবারও আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব। তা না হলে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।

২৬ আগস্ট শনিবার সকালে নেত্রকোণা পাবলিক হলে শোকাবহ আগস্ট উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন

এ সময় ২১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ৬০ হাজার টাকার এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০০:৫৩

আইএফআইসি ব্যাংকে নিয়োগ
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:২২