• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫০:৫১ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে নিহত ২

১৯ আগস্ট ২০২৩ দুপুর ০১:১০:২৫

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে নিহত ২

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় গাছের ডাল ভেঙ্গে বাসের ছাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলো। কাভার্ড ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুরানো কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় পুরানো কড়ই গাছের উপরের অংশ যাত্রীবাহী বাসের ছাদের উপরে ভেঙ্গে পড়লে ছাদে থাকা যাত্রী
সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। পেশায় তিনি ডায়নামো মিস্ত্রি। গুরুতর আহত হন শিমুল হোসেন। এই অবস্থায় শিমুলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে হাজির হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us