• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৮:৪৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় ছবি এঁকে প্রধানমন্ত্রীর পুরস্কার পেলো প্রতিবন্ধী শিশুশিল্পী রিহান

১৪ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৫৮:১৪

নেত্রকোণায় ছবি এঁকে প্রধানমন্ত্রীর পুরস্কার পেলো প্রতিবন্ধী শিশুশিল্পী রিহান

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুশিল্পী রেজুয়ান জাহান রিহানের আঁকা ছবি স্থান পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ কার্ডে। তাই প্রধানমন্ত্রী রিহানকে পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দিয়েছেন।

১৩ আগস্ট রোববার কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে রিহানের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এক লক্ষ টাকার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

Ad
Ad

একই সময় ওই বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী যারা এবার এসএসসি পাশ করেছে তাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Ad

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলাল উদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্পাদক প্রতিবন্ধী বিশেষজ্ঞ গোলাম মোস্তফা, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য শ্যামলেন্দু পাল এবং প্রধান শিক্ষক শংকর সেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯



Follow Us