• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩২:৩৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: আহমদ হোসেন

৩১ জুলাই ২০২৩ দুপুর ০২:০৬:১৮

আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: আহমদ হোসেন

নেত্রকোণা প্রতিনিধি: বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। শেখ হাসিনা হচ্ছেন মানবিক প্রধানমন্ত্রী। নির্বাচনে বাঁধা দিলে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। সেই লক্ষেই তৃণমূলে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। ৩০ জুলাই রোববার বিকেলে নেত্রকোণার পূর্বধলায় আলীপুর আলিম মাদ্রাসায় ১১নং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ঢাকায় আবার সন্ত্রাস সৃষ্টি করেছে, বাসে আগুন দিয়েছে, বোমা মেরেছে, ককটেল ফাটিয়েছে, সাধারণ মানুষকে আহত করেছে, পুলিশকে আহত করেছে। বিএনপি কোন শান্তিবাদী সংগঠন নয়। এদেরকে দেশের মানুষ কোন অবস্থাতেই ছাড় দিবে না। আর আমরা শেখ হাসিনার কর্মী, নৌকার কর্মী, শান্তির কর্মী, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। রাজাকার আলবদরের বাংলাদেশে আর কেউ ফিরে যাবো না।

এই আওয়ামী রীগ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আমি কারো কাছে মাথা নত করবো না।’ আমরা তার কর্মী হয়ে বলছি, আমরাও কারও কাছে মাথা নত করবো না। প্রয়োজনে আমরা রাজপথে শহীদ হবো, তবুও মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধকে রক্ষা করবো।

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় শিশুসহ পাঁচ জন নিহত, আহত ৪

গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসনাত জামান খোকনের সভাপতিত্বে সভায আরও বক্তব্য রাখেন উপজেলা ও জেলা পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ নেতা কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১