• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:১৭:১১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৬ জুন ২০২৩ দুপুর ০১:০৬:০১

জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

৫ জুন সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়। এরআগে সকালে সকালে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যায় খোকন।

Ad
Ad

খোকন চন্দ্র উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌসুমী ফলের ব্যবসা করত খোকন। মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেয় খোকন। সকালে জাম পাড়তে গাছে উঠলে পা পিছলে মাটিতে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ নাই। তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫





Follow Us