• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৭:২৫ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

৩০ মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৬:৫০

সৈয়দপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত দিবস পালন করা হয়েছে। ৩০ মে মঙ্গলবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, দিনভর জিয়ার ভাষণ প্রচার, কোরআনখানী, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বেলা আড়াইটায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

আরও পড়ুন

বিএসএফের হাতে আটক ১২ বছরের শিশুকে ফিরিয়ে আনল বিজিবি

সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, প্রভাষক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক  শওকত হায়াত শাহ, সাবেক পৌর প্যানেল মেয়ের জিয়াউল হক জিয়া, সামসুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মানোয়ার হোসেন ও এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, পৌর সভাপতি রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সহ খোরশেদ আলম রিপন, পৌর কোষাধ্যক্ষ গোলাপ হোসেন, উপজেলা বিএনপির নেতা আব্দুল হাফিজ, ওলামা দল নেতা কারী মকসুদ আলমসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিকাল ৪ টায় শহরের সোহেল রানা মোড়ে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য (তবারক) বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০