• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩৮:৪৫ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

যশোরে প্রতারকের খপ্পরে পড়ে স্বর্ণের চেইন খোয়ালেন এক নারী

২৩ মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৪২

যশোরে প্রতারকের খপ্পরে পড়ে স্বর্ণের চেইন খোয়ালেন এক নারী

যশোর প্রতিনিধি: গতকাল বিকেলে যশোরের গাড়ীখানা রোডে প্রতারকের খপ্পরে পড়ে স্বর্ণের চেইন খুইয়েছেন এক নারী। প্রতারনার শিকার নারীর নাম শাহানারা বেগম। তিনি শহরতলীর বাহাদুরপুর এলাকার আসাদুজ্জামানের স্ত্রী। ভুক্তভোগী নারী শাহানারা খাতুন বর্তমানে আশঙ্কাজনক অবস্তায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, দুপুরে বাড়ি থেকে শহরে আসি। বড়বাজারের গৃহস্থলির জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলাম। বাজারের জব্বর এন্ড সন্সের সামনে ৩ যুবক আমার সঙ্গে কথা বলতে থাকে। এক পর্যায়ে কৌশলে নেশাদ্রব্য নাকের কাছে ধরার পর আমার আর কিছু মনে নেই। এক ফাকে আমার হাতে একটি রুটির প্যাকেট ধরিয়ে দিয়ে আমার গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নিয়ে গেছে। কিভাবে কি হলো আমি কিছুই মনে করতে পারছিনা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্তের পরে বলা যাবে ঐ নারী কিভাবে প্রতারিত হয়েছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫