• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৪:০৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় আগুনে পুড়িয়ে যুবকে হত্যা চেষ্টার অভিযোগ

১৮ মে ২০২৩ রাত ০৯:৪২:৩৬

আখাউড়ায় আগুনে পুড়িয়ে যুবকে হত্যা চেষ্টার অভিযোগ

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে পুড়িয়ে ঘুমন্ত যুবককে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ১৭ মে বুধবার গভীর রাতে উপজেলার উত্তর ইউনিয়নের ট্যাংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ফয়জুল গণি জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সপরিবারে আখাউড়া পৌরসভার মালদার পাড়ার রংধনু আবাসিক এলাকায় বসবাস করেন ফয়জুল গণির পরিবার। সেখানে বসবাস করে কেয়ারটেকার মাসুদ মিয়া।

Ad
Ad

অভিযোগে বলেন, প্রতিদিনের মতো মাসুদ রাতের খাবার শেষে ঘুমিয়ে যায়। গভীররাতে ঘরে গরম অনুভূত হলে তার ঘুম ভেঙে যায়। এসময় সে দেখে ঘরে দাউদাউ করে কাগুন জ্বলছে এবং চারদিক ধোঁয়ায় ছেয়ে আছে। মুহূর্তে মাসুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় ১৮ মণ ধান, বিদ্যুতের মিটার, পোল্ট্রি মোরগের ফিড, ২ টি পানির মোটরসহ ঘরে রক্ষিত মূল্যবান আসবাবপত্র। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী মোহাম্মদ ফয়জুল গণি। এ ঘটনায় তিনি আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ad

আখাউড়া থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০



Follow Us