• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:১৫ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে সংঘর্ষের ঘটনায় মেয়রকে আসামী করে মামলা, আটক ২

১৪ মে ২০২৩ বিকাল ০৫:৪৩:৩০

বেলকুচিতে সংঘর্ষের ঘটনায় মেয়রকে আসামী করে মামলা, আটক ২

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Ad

১৩ মে শনিবার রাতে বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন সরকার বাবু বাদী হয়ে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে প্রধান করে ১৭ জন চিহ্নিত এবং ৩০/৪০ জনকে আজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

Ad
Ad

রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন- বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামগাতি গ্রামের সোহরাব আলীর ছেলে সোহেল রানা ও পৌর এলাকার জিধুরী গ্রামের আকছেদ আলীর ছেলে রমজান আলী।

রোববার দুপুরে আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি জানান, গতকাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংঘর্ষের ঘটনার রাতে থানায় একটি মামলা হয়েছে। আমরা দুই আসামীকে আটক করেছি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, ১৩ মে শনিবার বিকেলে উপজেলা আওয়ামি লীগের কার্যালয়ে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ সাংবাদিক সহ আওয়ামী লীগের ১৭ জন আহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২৩

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬



শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিলেন ২৫ মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৮


প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:৩৩



Follow Us