• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৫১:৪২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৩ মে ২০২৩ রাত ০৯:০৬:২৮

বাসাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে শ্যালো মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ মে শনিবার দুপুরে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল একই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

জানা যায়, অন্য দিনের মত জাহিদুল স্থানীয় ইরি ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে যান। এসময় মেশিনটি চালু করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী একটি বাড়িতে নিয়ে আসে। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, জাহিদুল দুপুরে ক্ষেতে পানি দিতে গিয়েছিলো। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। জাহিদুল অনেক কষ্টে দিনমজুরি করে এবং শ্যালো মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯