• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:১০:৩২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২২:০৮

গাংনীতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন ডে উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন ডে উদযাপন
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৩:৩১


৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০১

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫১

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪