• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৭:৫৯ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস'

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৫৪:৫৫

গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস'

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে অধক্ষ্যের বরাবর স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

Ad
Ad

এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে ছাত্রদল। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে উপযুক্ত বিচারের দাবিতে অধক্ষ্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Ad

এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮




Follow Us