• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৭:২১ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

১০ মে ২০২৩ সন্ধ্যা ০৭:০০:৫৮

কক্সবাজারে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাছুয়াখালী এলাকায় একটি পুকুর থেকে রোকসানা আক্তার (৩৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

১০ মে মঙ্গলবার ভোর ৫ টায় এক পথচারী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। উদ্ধার হওয়া মরদেহটি ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালি এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী রোকসানা আক্তারের বলে পুলিশ নিশ্চিত করেছে।

Ad
Ad

স্থানীয়রা দাবি করেন, কেউ তাকে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে।

Ad

এই ঘটনায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, মরদেহটির কোমরের উপরে, নিচের দিকে এবং পায়ে ৩ টি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।

এ ঘটনায় কথা হয় নিহতের কন্যা মরিয়মের সাথে। তিনি বলেন, আমার মা কে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনীদের বিচার চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৪:৪৭

৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৩৮

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৪৭


কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০:২৪

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:০৯

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২১:৫৫





Follow Us