• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ বিকাল ০৩:২২:০৮ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়

১৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২১

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Ad

১৪ জানুয়ারি প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।  

Ad
Ad

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত নোটিশে নাছিমুল হক বুলবুল, (ডেইলি ইন্ডাস্ট্রি) আহ্বায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি), সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি /ভোরের কাগজ), সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি),  সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।  

প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি নওগাঁ জেলার প্রেস ক্লাবে বিভিন্ন অনিয়মহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের  মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এছাড়া পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, এ নিয়ে প্রশাসনসহ সর্ব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার থেকে আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। সকল সদস্যবৃন্দকে নতুন আহ্বায়ক কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙ্গাবালীতে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা
রাঙ্গাবালীতে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৪:৫৯


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩


Follow Us